আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীতে ৯০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড ১৫টি ক্যাটাগরিতে মোট ৯০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিক অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে ২ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টায়।
প্রাথমিকভাবে নির্বাচিতদের এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকালসহ মোট তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে এবং প্রতি তিন বছর পর মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা যাবে।
- প্রতিষ্ঠান: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড
- মোট পদ: ৯০টি
- পদের ক্যাটাগরি: ১৫টি
- চাকরির স্থান: আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা কর্পোরেট অফিস
- আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
- বয়স: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪২ বছর
- বেতন: পদভেদে ১৪,৫০০ থেকে ৫২,০০০ টাকা
- জেলা: বাংলাদেশের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) | ১৫ | ৫২,০০০ টাকা |
| সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ১১ | ৫২,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) | ১ | ৫২,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (স্টোর) | ২ | ৫২,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (কেমিকেল) | ২ | ৫২,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট) | ২ | ৫২,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) | ২ | ৫২,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন) | ৩ | ৫২,০০০ টাকা |
| উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) | ৯ | ৪০,০০০ টাকা |
| উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ১৩ | ৪০,০০০ টাকা |
| জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট) | ৩ | ২০,০০০ টাকা |
| জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর | ৮ | ২০,০০০ টাকা |
| ফায়ারম্যান | ৬ | ১৪,৫০০ টাকা |
| নিরাপত্তা প্রহরী | ১২ | ১৪,৫০০ টাকা |
| স্টোর হেলপার | ১ | ১৪,৫০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল প্রকৌশলে স্নাতক ডিগ্রি।
- সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট): যেকোনো প্রকৌশল বিষয়ে স্নাতক অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী ব্যবস্থাপক (স্টোর): যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী ব্যবস্থাপক (কেমিকেল): কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট): এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক অথবা এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিষয়ে স্নাতকোত্তর অথবা একই বিষয়ে এমবিএ।
- সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন): এইচআরএম, ব্যবস্থাপনা বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
- উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম বা সংশ্লিষ্ট ডিগ্রি।
- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
- ফায়ারম্যান: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান। ফায়ার সার্ভিস বা ফায়ার ফাইটিং প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
- নিরাপত্তা প্রহরী: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান। প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
- স্টোর হেলপার: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান।
শারীরিক যোগ্যতা
- ফায়ারম্যান: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, এমআই চার্ট অনুযায়ী উপযুক্ত ওজন এবং আই ভিশন ৬/৬ থাকতে হবে।
- নিরাপত্তা প্রহরী: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, এমআই চার্ট অনুযায়ী উপযুক্ত ওজন এবং আই ভিশন ৬/৬ থাকতে হবে।
বয়সসীমা
৩০ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের ক্ষেত্রে নিরাপত্তা প্রহরী পদের জন্য সর্বোচ্চ বয়স ৪২ বছর।
বেতন ও সুযোগ-সুবিধা
পদ অনুযায়ী মাসিক বেতন ১৪,৫০০ থেকে ৫২,০০০ টাকা। প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী খালি থাকা সাপেক্ষে আবাসন অথবা বাড়িভাড়া ভাতা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা বা চিকিৎসা ব্যয়পূরণ, প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে। অবসরের বয়স ৬০ বছর।
প্রয়োজনীয় কাগজপত্র
- সব পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের বছর, বোর্ড এবং জিপিএ/সিজিপিএর তথ্য প্রস্তুত রাখতে হবে।
- ৩০০ বাই ৩০০ পিক্সেলের রঙিন ছবি, সর্বোচ্চ ১০০ কিলোবাইট।
- ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর, সর্বোচ্চ ৬০ কিলোবাইট।
- নিজস্ব জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ডিজিটাল জন্মনিবন্ধন সনদ নম্বর।
- সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা।
- ফি দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যালেন্সসহ টেলিটক প্রিপেইড সিম।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে apscl.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে Application Form নির্বাচন করতে হবে। এরপর পছন্দের পদ বেছে নিয়ে আবেদন ফরমে নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সনদ অনুযায়ী পূরণ করতে হবে। নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করে ফরম Submit করতে হবে। Submit করার পর ছবি-সম্বলিত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্টে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি জমা দিতে Applicant’s Copy থেকে পাওয়া User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১৬২২২-এ দুটি SMS পাঠাতে হবে। প্রথমে APSCL User ID লিখে পাঠাতে হবে। ফিরতি SMS-এ PIN পেলে দ্বিতীয়বার APSCL YES PIN লিখে পাঠাতে হবে। ফি জমা না হওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হিসেবে গণ্য হবে না। User ID বা PIN হারিয়ে গেলে ১৬২২২ নম্বরে APSCL Help User User ID অথবা APSCL Help PIN PIN No ফরম্যাটে SMS করে পুনরুদ্ধার করা যাবে।
আবেদন ফি
| পদ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|
| ১ থেকে ১০ নম্বর পদ | ২০০ টাকা | ২৩ টাকা | ২২৩ টাকা |
| ১১ ও ১২ নম্বর পদ | ১০০ টাকা | ১২ টাকা | ১১২ টাকা |
| ১৩ থেকে ১৫ নম্বর পদ | ৫০ টাকা | ৬ টাকা | ৫৬ টাকা |
| অনগ্রসর প্রার্থী | ৫০ টাকা | ৬ টাকা | ৫৬ টাকা |
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে মোট ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬
- আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
প্রতিষ্ঠানের ঠিকানা ও অন্যান্য তথ্য
প্রধান কার্যালয়: নাভানা রহিম আর্ডেন্ট, লেভেল-৮, ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০। আশুগঞ্জ অফিস: আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০২। ফোন: +৮৮০-০২-২২৬৬৬৭০৩৪। ই-মেইল: apscl@apscl.org.bd। স্মারক নম্বর: ২৭.২৫.১২৩৩.০০০.২১৭.১১.০০০৩.১৮ (এড-৪).১০১৮।
শর্তাবলী
- আবেদনের শেষ সময়ের পর অনলাইন আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।
- কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কমানো বা বাড়ানো এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে।
- আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল হতে পারে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত