বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ১৪টি ক্যাটাগরিতে মোট ১৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ দেবে। এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও স্নাতকোত্তর ডিগ্রিধারী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ১৯ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত চলবে।
- প্রতিষ্ঠান: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন
- পদ সংখ্যা: ১৪টি ক্যাটাগরিতে মোট ১৯টি
- চাকরির ধরন: সরকারি চাকরি
- কর্মস্থল: চট্টগ্রামের চকবাজার
- আবেদনের শুরু: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯টা
- আবেদনের শেষ: ১৯ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
- আবেদনকারী: বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিক
- স্মারক নম্বর: ২৮.০৩.০০০০.০০০.০১০.০৪.০০০১.১৭.
- বিজ্ঞপ্তি জারির ও প্রকাশের তারিখ: ১৯ নভেম্বর ২০২৬
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল |
|---|---|---|
| উপ-ব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা) | ১ | ৭১,০০০-১,৩৪,০০০ টাকা |
| উপ-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) | ১ | ৭১,০০০-১,৩৪,০০০ টাকা |
| উপ-ব্যবস্থাপক (হিসাব) | ১ | ৭১,০০০-১,৩৪,০০০ টাকা |
| প্রোগ্রামার (আইটি) | ১ | ৭১,০০০-১,৩৪,০০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (অর্থ) | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (হিসাব) | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা |
| সহকারী ব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা |
| সহকারী প্রোগ্রামার (আইটি) | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা |
| কনিষ্ঠ কর্মকর্তা (প্রশাসন) | ১ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| উপসহকারী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) | ১ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| উপসহকারী প্রকৌশলী (সাধারণ কর্মশাখা) | ১ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৬ | ২১,৯০০-৫২,৯০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- উপ-ব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা): সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
- উপ-ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন): সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতাসহ অর্থনীতি বা পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, যন্ত্র বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
- উপ-ব্যবস্থাপক (হিসাব): সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ ইন্টারমিডিয়েট সিএ বা তৃতীয় পার্ট আইসি ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
- প্রোগ্রামার (আইটি): কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই বা আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স): সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা। রসায়ন, যন্ত্র, তড়িৎ বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা পরিকল্পনা ও উন্নয়ন এবং বাণিজ্য ও অপারেশন্স বিভাগে অগ্রাধিকার পাবেন।
- সহকারী ব্যবস্থাপক (অর্থ) ও (হিসাব): সংশ্লিষ্ট বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা। সংশ্লিষ্ট শাখায় অভিজ্ঞদের নিজ নিজ শাখায় নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
- সহকারী ব্যবস্থাপক (বণ্টন ও বিপণন): সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি ও ৩ বছরের অভিজ্ঞতা।
- সহকারী প্রোগ্রামার (আইটি): কম্পিউটার সায়েন্স, সিএসই, ইইই বা আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি।
- কনিষ্ঠ কর্মকর্তা (প্রশাসন): দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- উপসহকারী প্রকৌশলী: ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলী। সংশ্লিষ্ট অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। বাংলায় প্রতি মিনিটে ২০টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপের গতি থাকতে হবে।
অভিজ্ঞতা
পদভেদে ৩, ৪, ৮ ও ১০ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রয়োজন। কিছু পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং কনিষ্ঠ কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী পদে সংশ্লিষ্ট অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা
১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে উপ-ব্যবস্থাপক (সাধারণ কর্মশাখা ও পরিকল্পনা ও উন্নয়ন) পদে বয়স সর্বোচ্চ ৩৩ বছর, উপ-ব্যবস্থাপক (হিসাব) ও প্রোগ্রামার (আইটি) পদে সর্বোচ্চ ৩৫ বছর এবং ৫ থেকে ১৪ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
পদভেদে মূল বেতন ২১,৯০০ থেকে ১,৩৪,০০০ টাকা। কর্পোরেশনের বিধি অনুযায়ী চিকিৎসা, বাড়িভাড়া ও টিফিন ভাতা, বার্ষিক উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়া হবে। পদ ও কর্মস্থল অনুযায়ী সম্ভাব্য প্রারম্ভিক মাসিক মোট বেতন আনুমানিক ৩২,৫০০ থেকে ১,০৮,৫০০ টাকা হতে পারে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে bpc.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে “Application Form” নির্বাচন করতে হবে। এরপর পছন্দের পদ বেছে নিয়ে আবেদন ফরমে নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সনদ অনুযায়ী পূরণ করতে হবে। ছবি ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট আকারে আপলোড করতে হবে। ফরম সাবমিট করার পর ছবি-সহ Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্টে সংরক্ষণ করতে হবে।
আবেদনের আগে পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, পাসের বছর, বোর্ড, জিপিএ বা সিজিপিএ, নিজস্ব জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল প্রস্তুত রাখতে হবে। ফি পরিশোধের জন্য পর্যাপ্ত ব্যালেন্সসহ টেলিটক প্রিপেইড নম্বর লাগবে।
আবেদনকারী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দেখাতে হবে।
আবেদন ফি
| পদ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|
| ১ থেকে ১৩ নম্বর পদ | ২০০ টাকা | ২৩ টাকা | ২২৩ টাকা |
| ১৪ নম্বর পদ | ১০০ টাকা | ১২ টাকা | ১১২ টাকা |
অনলাইন ফরম জমা দেওয়ার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১৬২২২ নম্বরে দুটি এসএমএস পাঠিয়ে ফি দিতে হবে। প্রথম এসএমএস: BPC User ID। দ্বিতীয় এসএমএস: BPC YES PIN Code।
User ID জানা থাকলে PIN উদ্ধারের জন্য BPC Help User User ID এবং PIN জানা থাকলে User ID উদ্ধারের জন্য BPC Help PIN PIN No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
নির্বাচন পদ্ধতি ও শর্তাবলী
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
- কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা কমানো বা বাড়ানো এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে।
- আবেদনে ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
- ১৯ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টার পর অনলাইন আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ৯টা
- আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
ঠিকানা ও যোগাযোগ
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রধান কার্যালয়: জয় পাহাড় এস্টেট, সার্সন রোড, চকবাজার, চট্টগ্রাম-৪২০৩। ফোন: +৮৮০২৩৩৩৩১৬৪১৩; ফ্যাক্স: ০২৩৩৩৩২০১৪৭; ই-মেইল: secretary@bpc.gov.bd। অফিসিয়াল ওয়েবসাইট: bpc.gov.bd।
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত