বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
- পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
- আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) | নির্দিষ্ট নয় | ২১,৪০০-৫১,৯০০ টাকা, ১৭তম গ্রেড |
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভোকেশনাল প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং ন্যূনতম জিপিএ ২.৫ বা সমমান থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।
প্রার্থীদের নির্ধারিত শারীরিক যোগ্যতা, ওজন ও ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। পুরুষ ও নারী প্রার্থীর উচ্চতা এবং কোটাভেদে শারীরিক মাপের শর্ত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রযোজ্য হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
বয়সসীমা
৩০ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিয়ে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ফরম জমা দেওয়ার পর Applicant's Copy সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি পরিশোধের জন্য টেলিটক প্রিপেইড নম্বর থেকে User ID ব্যবহার করে ১৬২২২ নম্বরে নির্ধারিত SMS পাঠাতে হবে।
আবেদন ফি
প্রাথমিক আবেদন ফি ৬৫ টাকা এবং লিখিত পরীক্ষার ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
ঠিকানা
পুলিশ হেডকোয়ার্টার্স, ৬, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০।
অফিশিয়াল ওয়েবসাইট: police.gov.bd
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত