বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৯ পদে ১৭ জনের নিয়োগ ২০২৬
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৯টি পদে মোট ১৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে।
- প্রতিষ্ঠান: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
- পদ সংখ্যা: ৯টি পদে ১৭ জন
- কর্মস্থল: তেজগাঁও, ঢাকা
- আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: ডাকযোগে অথবা সরাসরি
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| প্রভাষক (অ্যাপারেল) [সহযোগী অধ্যাপক পদের বিপরীতে] | ১ | ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা, গ্রেড-৯ |
| লাইব্রেরীয়ান | ১ | ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা, গ্রেড-৩ |
| অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ২ | ২৪,০০০-৫৮,০০০ টাকা, গ্রেড-১৩ |
| কেয়ারটেকার | ১ | ২৪,০০০-৫৮,০০০ টাকা, গ্রেড-১৩ |
| অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট | ৪ | ২১,০০০-৫২,৯০০ টাকা, গ্রেড-১৬ |
| সহকারী হিসাবরক্ষক | ১ | ২১,০০০-৫২,৯০০ টাকা, গ্রেড-১৬ |
| সহকারী ক্যাশিয়ার | ১ | ২১,০০০-৫২,৯০০ টাকা, গ্রেড-১৬ |
| লাইব্রেরী সহকারী | ১ | ২১,০০০-৫২,৯০০ টাকা, গ্রেড-১৬ |
| সিকিউরিটি গার্ড | ৫ | ২০,০০০-৪৮,৪০০ টাকা, গ্রেড-২০ |
শিক্ষাগত যোগ্যতা
- প্রভাষক: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি, নির্ধারিত ফলাফলসহ। পিএইচডি থাকলে স্নাতক পর্যায়ে নির্ধারিত সিজিপিএ প্রযোজ্য। এসএসসি ও এইচএসসিতেও নির্দিষ্ট ফলাফল থাকতে হবে।
- লাইব্রেরীয়ান: গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি এবং ১ম শ্রেণির পদে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা; এর মধ্যে ডেপুটি-লাইব্রেরীয়ান পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: এইচএসসি বা সমমান পাস। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩৫ শব্দ টাইপের দক্ষতা এবং অফিস অ্যাপ্লিকেশন পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
- কেয়ারটেকার: স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: এইচএসসি পাস এবং বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ প্রতি মিনিট টাইপের দক্ষতা।
- সহকারী হিসাবরক্ষক ও সহকারী ক্যাশিয়ার: এইচএসসি বাণিজ্য বা সমমান পাস। হিসাব, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
- লাইব্রেরী সহকারী: এইচএসসি বা সমমান পাস, সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল এবং গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স।
- সিকিউরিটি গার্ড: জেএসসি, ৮ম শ্রেণি বা সমমান পাস। শারীরিকভাবে পরিশ্রমসাধ্য কাজ করার সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা
বয়সসীমা বিজ্ঞপ্তি অনুযায়ী।
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা butex.edu.bd থেকে সংগ্রহ করতে হবে। পূরণ করা ফরমের সঙ্গে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি
পদভেদে ৫০, ১০০ অথবা ২০০ টাকা ফি নির্ধারিত। ফি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করে রসিদ আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি জারির তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত