বিপিএসসি নন-ক্যাডার নিয়োগ ২০২৬: ১৯ ক্যাটাগরিতে ১৪৭ পদ
১০ দিন আগে
১৯ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:১১
সারাদেশ বিভাগ সারাদেশ পদ ১৪৭ টি
শেষ ৩০/১১/২০২৬
আবেদনের বাকি ৩১ দিন
ফুল টাইম বেতন ২৪,৩০০-১৩৯,৭০০ টাকা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
তথ্যের ছবি দেখুনজবের ছবিতে বিস্তারিত দেখুন
৩
সংক্ষিপ্ত বিবরণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নন-ক্যাডার নিয়োগে ১৯টি ক্যাটাগরিতে মোট ১৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে
- প্রতিষ্ঠান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
- মোট পদ: ১৪৭টি
- ক্যাটাগরি: ১৯টি
- আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা
- আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| সিস্টেম এনালিস্ট | ৩ | ৮৬,০০০-১৩৯,৭০০ টাকা, ৫ম গ্রেড |
| রক্ষণাবেক্ষণ প্রকৌশলী | ১ | ৭১,০০০-১৩৪,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড |
| প্রোগ্রামার | ১ | ৭১,০০০-১৩৪,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড |
| সহকারী প্রধান স্থপতি | ২ | ৭১,০০০-১৩৪,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড |
| জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) | ৫ | ৭১,০০০-১৩৪,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড |
| আইন কর্মকর্তা | ১ | ৪৪,০০০-১০৫,৯০০ টাকা |
| বয়লার পরিদর্শক | ২ | ৪৪,০০০-১০৫,৯০০ টাকা |
| সহকারী শীতাতপ রক্ষণ প্রকৌশলী | ১ | ৪৪,০০০-১০৫,৯০০ টাকা |
| গবেষণা কর্মকর্তা | ১ | ৪৪,০০০-১০৫,৯০০ টাকা |
| সাব-রেজিস্ট্রার | ৮৪ | ৪৪,০০০-১০৫,৯০০ টাকা |
| প্রটোকল অফিসার | ১ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| সাব-এসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার | ৭ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| সহকারী প্রটোকল অফিসার | ১ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| ফটো টেকনিশিয়ান | ৩ | ৩২,০০০-৭৭,৩০০ টাকা |
| এ্যাসিসটেন্ট ট্রেনার | ৯ | ২৫,০০০-৬০,৫০০ টাকা |
| সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড)—বৃত্তিমূলক, বাণিজ্যিক, শিল্প ও নকশা শাখা | ২ | ২৫,০০০-৬০,৫০০ টাকা |
| সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড)—হস্তশিল্প ও সমজাতীয় প্রশিক্ষণ শাখা | ২ | ২৫,০০০-৬০,৫০০ টাকা |
| সিনিয়র ইন্সট্রাক্টর (ট্রেড)—দপ্তর বিজ্ঞান শাখা | ২ | ২৫,০০০-৬০,৫০০ টাকা |
| নার্স মিডওয়াইফ | ১৯ | ২৪,৩০০-৫৮,৭০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- পদভেদে ডিপ্লোমা, স্নাতক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং), এমবিবিএস, বিডিএস ও এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
- সিস্টেম এনালিস্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ও প্রোগ্রামার পদের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি প্রয়োজন।
- সহকারী প্রধান স্থপতি পদের জন্য স্থাপত্য কৌশলে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে।
- জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদের জন্য এমবিবিএস বা বিডিএসের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি প্রয়োজন।
- কিছু পদে সংশ্লিষ্ট সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্দিষ্ট অভিজ্ঞতা এবং কমিশন নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।
বয়সসীমা
সাধারণভাবে ১ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। পদভেদে সর্বোচ্চ বয়স ৩৫ বা ৪০ বছর নির্ধারিত রয়েছে।
আবেদনের নিয়ম
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে bpsc.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করুন।
আবেদন ফি
পদভেদে আবেদন ফি ২০০ টাকা এবং বিজ্ঞপ্তিতে নির্ধারিত অন্যান্য ফি প্রযোজ্য হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬
- আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা
- আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা
তথ্যের উৎস:
bpsc.gov.bd
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত