ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৬ সালের দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৮ জনবল নিয়োগ দেবে। সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী পদে অনলাইনে এবং গাড়ী চালক (ভারী) পদে ডাকযোগে আবেদন করতে পারবেন বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা।
প্রকৌশলী পদগুলোর আবেদন শুরু হবে ৫ নভেম্বর ২০২৬ এবং গাড়ী চালক পদের আবেদন শুরু হবে ২ নভেম্বর ২০২৬। পদভেদে আবেদনের শেষ সময় ২৩ ও ২৬ নভেম্বর ২০২৬।
- প্রতিষ্ঠান: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
- মোট পদ: ৩৮টি
- পদের ক্যাটাগরি: ৭টি
- আবেদনের শুরু: ২ ও ৫ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৩ ও ২৬ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন এবং ডাকযোগে
- কর্মস্থল: ঢাকা, ফুলবাড়িয়া
- চাকরির ধরন: সরকারি চাকরি
- জেলা: বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| সহকারী প্রকৌশলী (পুর) | ৬ | ৯ম গ্রেড, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) | ২ | ৯ম গ্রেড, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ১ | ৯ম গ্রেড, ২২,০০০-৫৩,০৬০ টাকা |
| উপ-সহকারী প্রকৌশলী (পুর) | ৫ | ১০ম গ্রেড, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ১ | ১০ম গ্রেড, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) | ৩ | ১০ম গ্রেড, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা |
| গাড়ী চালক (ভারী) | ২০ | ১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- সহকারী প্রকৌশলী (পুর): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুর কৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- উপ-সহকারী প্রকৌশলী (পুর): স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
- উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা প্রয়োজন।
- উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে।
- গাড়ী চালক (ভারী): অষ্টম শ্রেণি অথবা স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা
গাড়ী চালক (ভারী) পদের জন্য বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ-সুবিধা
পদভেদে বেতন ৯ম থেকে ১৬তম গ্রেডের মধ্যে নির্ধারিত। মূল বেতনের সঙ্গে সরকারি বিধি অনুযায়ী চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, টিফিন ভাতা, বার্ষিক উৎসব বোনাস ও বৈশাখী ভাতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পদ ও কর্মস্থলভেদে প্রারম্ভিক সর্বমোট মাসিক বেতন আনুমানিক ২৪,০০০ থেকে ৩৫,০০০ টাকা হতে পারে।
আবেদনের নিয়ম
সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী পদে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে dscc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Application Form নির্বাচন করে কাঙ্ক্ষিত পদ বেছে নিতে হবে। ফরমে নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সনদ অনুযায়ী পূরণ করতে হবে। ৩০০×৩০০ পিক্সেলের সর্বোচ্চ ১০০ কিলোবাইটের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের সর্বোচ্চ ৬০ কিলোবাইটের স্বাক্ষর আপলোড করে ফরম জমা দিতে হবে। এরপর ছবি-সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্টে সংরক্ষণ করতে হবে।
অনলাইন ফরম জমা দেওয়ার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১৬২২২ নম্বরে দুটি SMS পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে। প্রথম SMS: DSCC User ID। দ্বিতীয় SMS: DSCC YES PIN Code। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন বাতিল হবে। ফি জমার সঠিক কোড Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।
গাড়ী চালক (ভারী) পদের আবেদন সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। খাম ও ফেরত খামের ওপর পদের নাম, বিজ্ঞপ্তির স্মারক নম্বর এবং প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পরীক্ষাগুলোর রোল, রেজিস্ট্রেশন, পাসের সন, বোর্ড ও GPA/CGPA, জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল প্রস্তুত রাখতে হবে।
আবেদন ফি
- বিজ্ঞপ্তি ১-এর ১ থেকে ৬ নম্বর পদের জন্য মূল ফি ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা; মোট ২২৩ টাকা।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মূল ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা; মোট ৫৬ টাকা।
- গাড়ী চালক (ভারী) পদের ফি ১০০ টাকা, যা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- গাড়ী চালক (ভারী) পদের আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬
- গাড়ী চালক (ভারী) পদের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
- সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী পদের আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৬
- সহকারী ও উপ-সহকারী প্রকৌশলী পদের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
নির্বাচন পদ্ধতি ও শর্তাবলী
- MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো TA/DA দেওয়া হবে না।
- কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কমানো বা বাড়ানো এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার রাখে।
- আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
- আবেদন-সংক্রান্ত কারিগরি সমস্যায় alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
ঠিকানা ও ওয়েবসাইট
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়: নগর ভবন, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা-১০০০। ফোন: ০২২২৩৩৮৬০১৪, ০১৭০৯৯০০৮৮৮। ই-মেইল: info@dscc.gov.bd। অফিসিয়াল ওয়েবসাইট: dscc.gov.bd।
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত