ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চুক্তিভিত্তিক নিয়োগে Executive Director (Tech.), Engineering পদে ১ জন নেওয়া হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
- পদ সংখ্যা: ১টি
- আবেদন শুরু: ৮ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
- কর্মস্থল: ঢাকা
- ঠিকানা: বিদ্যুৎ ভবন (২য় তলা), ১ আব্দুল গণি রোড, ঢাকা–১০০০
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/সুবিধা |
|---|---|---|
| Executive Director (Tech.), Engineering | ১টি | মূল বেতন ১,৪৯,০০০ টাকা; ৫০% বাড়িভাড়া ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের ২০% বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বীমা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি ও চালকসহ সার্বক্ষণিক গাড়ি সুবিধা |
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৫.০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫, ৪.০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা প্রচলিত নিয়মে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ প্রয়োজন। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
ডিপিপিপিপি (DPP, PPP) প্রকল্প প্রণয়ন, পিপিএ ও পিপিআর (PPA, PPR), কোম্পানি আইন, শ্রম আইন, TQM, TPM, করপোরেট গভর্ন্যান্স এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
সরকারি বা পাবলিক সেক্টরে বিদ্যুৎ খাতে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানের সমপর্যায়ের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ ইউটিলিটির পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমা
৭ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে dpdc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Application Form নির্বাচন করতে হবে। ফরমে ব্যক্তিগত, ঠিকানা ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ছবি-সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি ৩,০০০ টাকা। ফি রকেট বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬
- আবেদন শুরু: ৮ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত
