গিজ বাংলাদেশে Advisor পদে নিয়োগ, বেতন নীতিমালা অনুযায়ী
গিজ বাংলাদেশে সামাজিক উন্নয়ন ও ক্ষুদ্রঋণ খাতে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: গিজ বাংলাদেশ
- পদ সংখ্যা: ১টি পদে ১ জন
- কর্মস্থল: ঢাকা
- আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| Advisor – Government Liaison & Coordination | ১ | আন্তর্জাতিক সংস্থার বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা |
শিক্ষাগত যোগ্যতা
গণযোগাযোগ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ, গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি বা অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
লিয়াজোঁ, সমন্বয় বা স্টেকহোল্ডার রিলেশনসে কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। টেক্সটাইল শিল্প, পরিবেশগত বিধিবিধান, ই-বর্জ্য, বর্জ্য ব্যবস্থাপনা বা সার্কুলার ইকোনমিতে অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে hotjobs1.bdjobs.com ঠিকানায় প্রবেশ করে সংশ্লিষ্ট পদের আবেদন ফরম পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়ার পাশাপাশি ছবি ও হালনাগাদ জীবনবৃত্তান্ত আপলোড করে আবেদন জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬