ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
১৪ দিন আগে
১৬ অক্টোবর ২০২৬, সকাল ০৭:২৭
সারাদেশ বিভাগ একাধিক পদ একাধিক টি
শেষ ৩০/১০/২০২৬
আজই শেষ দিন
ফুল টাইম বেতন আলোচনা সাপেক্ষে
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
সংক্ষিপ্ত বিবরণ
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৬ সালে তিন ধরনের পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে। পদভেদে স্নাতক, বিবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এক নজরে
- প্রতিষ্ঠান: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- পদ সংখ্যা: ৩টি ক্যাটাগরি
- কর্মস্থল: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল—সাতক্ষীরা, মানিকগঞ্জ, রংপুর, ফরিদপুর, ঝিনাইদহ, দিনাজপুর, নওগাঁ ও মাদারীপুর
- আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম |
|---|
| সহকারী অফিসার, গ্রেড-৩ (প্রশাসন) |
| সহকারী অফিসার, গ্রেড-৩ (হিসাব) |
| সহকারী অফিসার, গ্রেড-৩ (রিসিপশন) |
শিক্ষাগত যোগ্যতা
- প্রশাসন: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। দাপ্তরিক প্রশাসন, নথি ব্যবস্থাপনা, যোগাযোগ, এমএস অফিস ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- হিসাব: বাণিজ্য বা হিসাববিজ্ঞানে বিবিএ/বিকম বা স্নাতকোত্তর ডিগ্রি। হিসাবরক্ষণ, বিল-ভাউচার ও ক্যাশ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। ট্যালি বা হিসাবরক্ষণ সফটওয়্যার এবং এক্সেল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
- রিসিপশন: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। হাসপাতালের ফ্রন্ট ডেস্ক, রিসিপশন বা কাস্টমার সার্ভিসের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। রোগী ও সেবাগ্রহীতার সঙ্গে ভালো আচরণ, মৌখিক যোগাযোগ, ফ্রন্ট ডেস্ক পরিচালনা ও মৌলিক ডাটা এন্ট্রিতে দক্ষতা থাকতে হবে।
বেতন
প্রতিষ্ঠানের বেতন কাঠামো ও নীতিমালা অনুযায়ী বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ibfbd.org/career ঠিকানায় গিয়ে সংশ্লিষ্ট পদের আবেদন ফরম পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়ার পাশাপাশি ছবি ও হালনাগাদ জীবনবৃত্তান্ত আপলোড করে ফরম জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট: ibfbd.org।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬