ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে দুটি পদে মোট দুইজন জনবল নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে অথবা সরাসরি/ডাকযোগে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
- পদ সংখ্যা: ২টি পদে মোট ২ জন
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন অথবা সরাসরি/ডাকযোগে
- কর্মস্থল: আফতাবনগর ক্যাম্পাস, ঢাকা
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| Adviser, Department of Students’ Welfare and Head, Career Counseling Center | ১ | যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত |
| Library Circulation Officer | ১ | যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নির্ধারিত |
শিক্ষাগত যোগ্যতা
- Adviser, Department of Students’ Welfare and Head, Career Counseling Center: স্বীকৃত ও সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়, বেসরকারি, সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে সিনিয়র পর্যায়ের প্রশাসনিক পদে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, আধুনিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সফট স্কিলস ট্রেনিং, শিক্ষার্থী উন্নয়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এমপ্লয়ার রিলেশনস, অ্যালামনাই এনগেজমেন্ট, ইভেন্ট আয়োজন ও ইন্ডাস্ট্রি রিলেশনশিপে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- Library Circulation Officer: ইনফরমেশন স্টাডিজ অথবা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে বিএ/বিএসএস (অনার্স)-সহ এমএ/এমএসএস ডিগ্রি থাকতে হবে। পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা ৫.০০-এর মধ্যে ৩.০০ কিংবা ৪.০০-এর মধ্যে ২.৫০ সিজিপিএ থাকতে হবে। পেশাগত সদস্যপদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আইটি, Koha বা DSpace-এর মতো লাইব্রেরি সফটওয়্যার, মেটাডাটা স্ট্যান্ডার্ড এবং ইংরেজিতে দক্ষতা থাকা দরকার। শিফট বা রোস্টার ডিউটিতে কাজের মানসিকতাও থাকতে হবে।
বয়সসীমা
- Adviser পদে আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই সীমা শিথিলযোগ্য।
- Library Circulation Officer পদে আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে jobs.ewubd.edu ক্যারিয়ার পোর্টালে গিয়ে নির্ধারিত পদের আবেদন ফরম পূরণ ও জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য www.ewubd.edu/career পেজ দেখা যাবে।
হার্ড কপিতে আবেদন করতে হলে ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি সংযুক্ত করে পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র তৈরি করতে হবে। খামের ওপর পদের নাম লিখে আবেদনপত্র Chief of HR & Logistics, East West University, Plot: A/2, Jahurul Islam Avenue, Jahurul Islam City, Aftabnagar, Dhaka-1212 ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।
অসম্পূর্ণ, ভুল তথ্যযুক্ত বা নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না। শুধু প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের পরবর্তী নির্বাচন বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন ফি
প্রযোজ্য নয়।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬