জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ২১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জন সেবাকর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট
- পদ সংখ্যা: ২১ জন
- আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৬, বিকাল ৩টা
- আবেদনের মাধ্যম: ডাকযোগে বা সরাসরি
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| মালি/গার্ডেনার (বাগানকর্মী), ক্যাটাগরি-৪ | ১ | ১৭,১০৮ টাকা |
| রুম এটেনডেন্ট, ক্যাটাগরি-৫ | ৪ | ১৬,৬৭৩ টাকা |
| ক্লিনার/পরিচ্ছন্নতাকর্মী, ক্যাটাগরি-৫ | ৮ | ১৬,৬৭৩ টাকা |
| অদক্ষ শ্রমিক, ক্যাটাগরি-৫ | ২ | ১৬,৬৭৩ টাকা |
| প্লাম্বার, ক্যাটাগরি-২ | ২ | ১৭,৯৯২ টাকা |
| বাবুর্চি/কুক, ক্যাটাগরি-৪ | ২ | ১৭,১০৮ টাকা |
| সহকারী বাবুর্চি, ক্যাটাগরি-৫ | ২ | ১৬,৬৭৩ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- মালি/গার্ডেনার, ক্লিনার, অদক্ষ শ্রমিক, প্লাম্বার, বাবুর্চি ও সহকারী বাবুর্চি পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই।
- রুম এটেনডেন্ট পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে।
- মালি/গার্ডেনার, প্লাম্বার, বাবুর্চি ও সহকারী বাবুর্চি পদে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ক্লিনার, অদক্ষ শ্রমিক ও রুম এটেনডেন্ট পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম অথবা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা এক কপি রঙিন ছবি দিতে হবে। খামের ওপর পদের নাম, স্মারক নম্বর ও প্রার্থীর নিজ জেলার নাম লিখতে হবে। আবেদনপত্র ১২ অক্টোবর ২০২৬ বিকাল ৩টার মধ্যে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পোস্ট- ডেইরীফার্ম, থানা- সাভার, জেলা- ঢাকা-১৩৪১ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত ফরমের জন্য niyd.gov.bd ওয়েবসাইট দেখুন।
আবেদন ফি
আবেদন ফি নেই।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৬, বিকাল ৩টা
- চুক্তির সম্ভাব্য মেয়াদ: ১ নভেম্বর ২০২৬ অথবা চুক্তির তারিখ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত