গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদে ৮টি ক্যাটাগরিতে মোট ৯৫ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে; যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির স্মারক নম্বর ০৮.০৪.০০০০.০০০.০০৬.১১.০৯০৬.২৬।
- প্রতিষ্ঠান: জাতীয় সঞ্চয় অধিদপ্তর
- অধীনস্থ বিভাগ: অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
- মোট পদ: ৯৫টি
- পদের ক্যাটাগরি: ৮টি
- চাকরির ধরন: রাজস্ব খাতভুক্ত অস্থায়ী সরকারি চাকরি
- কর্মস্থল: ঢাকা (পল্টন)
- আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ের প্রার্থীরা
- আবেদনের এলাকা: বাংলাদেশের সব জেলার প্রার্থী
- আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন ও গ্রেড |
|---|---|---|
| হিসাবরক্ষক | ৯ | ২৪,০০০-৫৮,০০০ টাকা, গ্রেড-১৩ |
| সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর | ৩ | ২৪,০০০-৫৮,০০০ টাকা, গ্রেড-১৩ |
| উচ্চমান সহকারী | ৩ | ২৩,৫০০-৫৬,৮০০ টাকা, গ্রেড-১৪ |
| সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর | ৪ | ২৩,৫০০-৫৬,৮০০ টাকা, গ্রেড-১৪ |
| গাড়ী চালক | ১ | ২২,৮০০-৫৫,২০০ টাকা, গ্রেড-১৫ |
| অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৪০ | ২১,৯০০-৫২,৯০০ টাকা, গ্রেড-১৬ |
| ডাটা এন্ট্রি অপারেটর | ২ | ২১,৯০০-৫২,৯০০ টাকা, গ্রেড-১৬ |
| অফিস সহায়ক | ৩৩ | ২০,০০০-৪৮,৪০০ টাকা, গ্রেড-২০ |
শিক্ষাগত যোগ্যতা
- হিসাবরক্ষক: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
- সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে। সাঁটলিপিতে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি প্রয়োজন।
- উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং এবং সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে।
- গাড়ী চালক: স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএর বৈধ হালকা বা ভারী লাইসেন্সসহ যানবাহন চালনায় দক্ষতা থাকতে হবে।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।
- ডাটা এন্ট্রি অপারেটর: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
- অফিস সহায়ক: অন্যূন এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ-সুবিধা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুসারে চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, টিফিন ভাতা, বার্ষিক উৎসব বোনাস ও বৈশাখী ভাতা দেওয়া হবে। পদ ও কর্মস্থলভেদে প্রারম্ভিক সম্ভাব্য মোট মাসিক বেতন আনুমানিক ২৯,৫০০ থেকে ৩৮,০০০ টাকা হতে পারে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে nsd.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে Application Form নির্বাচন করতে হবে। এরপর পছন্দের পদ বেছে নিয়ে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সনদ অনুযায়ী পূরণ করতে হবে। ৩০০×৩০০ পিক্সেলের সর্বোচ্চ ১০০ কিলোবাইট রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের সর্বোচ্চ ৬০ কিলোবাইট স্বাক্ষর আপলোড করতে হবে। ফরম জমা দেওয়ার পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্টে সংরক্ষণ করতে হবে।
আবেদনের জন্য পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সন, বোর্ড ও জিপিএ/সিজিপিএ, জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল প্রস্তুত রাখতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
| প্রার্থীর ধরন বা পদ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|
| ১ থেকে ৭ নম্বর পদ | ১০০ টাকা | ১২ টাকা | ১১২ টাকা |
| ৮ নম্বর পদ | ৫০ টাকা | ৬ টাকা | ৫৬ টাকা |
| অনগ্রসর প্রার্থী—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ | ৫০ টাকা | ৬ টাকা | ৫৬ টাকা |
অনলাইনে ফরম জমা দেওয়ার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১৬২২২ নম্বরে প্রথমে NSD User ID এবং পরে NSD YES PIN Code ফরম্যাটে দুটি SMS পাঠিয়ে ফি দিতে হবে। ফরম জমা দেওয়ার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে; ফি জমা না হলে আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি জারির তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬
- আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা
নির্বাচন পদ্ধতি ও শর্তাবলী
- নিয়োগের ক্ষেত্রে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
- কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা কমানো-বাড়ানো বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে।
- আবেদনে ভুল বা অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
- অফিসের প্রধান কার্যালয়: এনএসসি টাওয়ার, ১৮ তলা, ৬২/৩ পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন: ০২-৪১০৫০৫৩৮। ই-মেইল: dg.nsd.bd@gmail.com।
- কারিগরি সহায়তার জন্য টেলিটক নম্বর থেকে ১২১ বা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় যোগাযোগের কথা জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত
