জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৮ জন নিয়োগ, আবেদন ২৮ অক্টোবর ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২টি ক্যাটাগরির পদে মোট ৮ জন জনবল নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে।
- প্রতিষ্ঠান: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
- মোট পদ সংখ্যা: ৮
- কর্মস্থল: ত্রিশাল, ময়মনসিংহ
- আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: ডাকযোগে অথবা সরাসরি
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| সহকারী শিক্ষক—বাংলা, ইংরেজি, আইসিটি, বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ও ধর্ম | ৭ | সর্বসাকুল্যে ১০,০০০ টাকা |
| অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর | ১ | সর্বসাকুল্যে ৭,০০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
- সহকারী শিক্ষক: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পেতে পারেন। স্নাতক (পাস) প্রার্থীদের বি.এড ডিগ্রি থাকতে হবে। ধর্ম শিক্ষক পদের জন্য কামিল পাস আবশ্যক। আইসিটি পদের জন্য কম্পিউটার বিজ্ঞানে স্নাতক (সম্মান), অথবা কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমাসহ বিজ্ঞানের যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। সনাতন পদ্ধতির প্রার্থীদের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। শিক্ষক নিবন্ধন সনদ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং অফিস পরিচালনা ও হিসাবরক্ষণে দক্ষতা প্রয়োজন।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী।
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের jkkniu.edu.bd ওয়েবসাইট অথবা রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে ৩ সেট আবেদনপত্র, সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
পদ অনুযায়ী আবেদন ফি-এর মূল পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করে আবেদনপত্র রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি ২৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
আবেদন ফি
পদভেদে ১০০ থেকে ২০০ টাকা। ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত