কেয়ার বাংলাদেশে Deputy Head of Office পদে নিয়োগ ২০২৬
কেয়ার বাংলাদেশে Deputy Head of Office পদে ১ জন জনবল নিয়োগ দেওয়া হবে। কক্সবাজারে কর্মস্থলভিত্তিক এই পদে মাস্টার্স ডিগ্রিধারী এবং মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: কেয়ার বাংলাদেশ
- পদ সংখ্যা: ১
- কর্মস্থল: কেয়ার বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়, কক্সবাজার
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| Deputy Head of Office | ১ | মাসিক সমন্বিত ৩,০৪,৬৯৬ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। জরুরি মানবিক সহায়তা কার্যক্রমে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে প্রোগ্রাম ম্যানেজমেন্ট, টিম লিডারশিপ ও প্রকল্প নকশায় ন্যূনতম ৫ বছরের দায়িত্বশীল অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে বড় বাজেট ও প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি সংস্থা, জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতা সংস্থার সঙ্গে নীতি ও অ্যাডভোকেসি সমন্বয়ের দক্ষতা থাকা প্রয়োজন।
মানবিক সহায়তা কাঠামো, SPHERE Standards, মানবিক সহায়তা ব্যবস্থা ও safeguarding বিষয়ে জ্ঞান এবং সংকটপূর্ণ পরিস্থিতিতে বহুমুখী দল পরিচালনার সক্ষমতাও থাকতে হবে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে hotjobs1.bdjobs.com ঠিকানায় গিয়ে সংশ্লিষ্ট পদ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়ার পাশাপাশি হালনাগাদ জীবনবৃত্তান্ত ও ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত