কর অঞ্চল-দিনাজপুরে অস্থায়ী শূন্য পদে ৬টি ক্যাটাগরিতে মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস যোগ্যতার প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের দিনাজপুর, ঠাকুরগাঁও অথবা পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।
- প্রতিষ্ঠান: কর অঞ্চল-দিনাজপুর
- সংশ্লিষ্ট মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়
- মোট পদ: ২৭টি
- পদের ক্যাটাগরি: ৬টি
- চাকরির ধরন: অস্থায়ী সরকারি চাকরি
- আবেদনের যোগ্য জেলা: দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়
- আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন ও গ্রেড |
|---|---|---|
| ব্যক্তিগত সহকারী | ৫ | ১৩তম গ্রেড, ২৪,০০০–৫৮,০০০ টাকা |
| প্রধান সহকারী | ২ | ১৩তম গ্রেড, ২৪,০০০–৫৮,০০০ টাকা |
| উচ্চমান সহকারী | ৬ | ১৪তম গ্রেড, ২৩,৫০০–৫৬,৮০০ টাকা |
| সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর | ৮ | ১৪তম গ্রেড, ২৩,৫০০–৫৬,৮০০ টাকা |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৩ | ১৬তম গ্রেড, ২১,৯০০–৫২,৯০০ টাকা |
| অফিস সহায়ক | ৩ | ২০তম গ্রেড, ২০,০০০–৪৮,৪০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
- ব্যক্তিগত সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
- প্রধান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
- উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি প্রয়োজন।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি প্রয়োজন।
- অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বেতন ও সুযোগ-সুবিধা
পদভেদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডে ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকা বেতন নির্ধারিত। সরকারি বিধি অনুযায়ী চিকিৎসা, বাড়িভাড়া ও টিফিন ভাতা, বার্ষিক উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা পাওয়ার কথা উল্লেখ রয়েছে। পদ ও কর্মস্থলভেদে সম্ভাব্য প্রারম্ভিক মাসিক মোট বেতন আনুমানিক ২৯,৫০০ থেকে ৩৮,০০০ টাকা হতে পারে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে “Application Form” নির্বাচন করতে হবে। এরপর পছন্দের পদ বেছে নিয়ে আবেদন ফরমে নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সনদ অনুযায়ী পূরণ করতে হবে। নির্ধারিত মাপের রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কিলোবাইট আপলোড করতে হবে। ফরম সাবমিটের পর ছবি সংবলিত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্টে সংরক্ষণ করতে হবে।
আবেদনের আগে পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, পাসের বছর, বোর্ড, জিপিএ বা সিজিপিএ, জাতীয় পরিচয়পত্র অথবা ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল প্রস্তুত রাখতে হবে। ফি দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যালেন্সসহ টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে। নিজের সিম না থাকলে পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তির টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করা যাবে।
আবেদন ফি
| প্রার্থীর ধরন | মূল ফি | সার্ভিস চার্জ | মোট |
|---|---|---|---|
| অনগ্রসর প্রার্থী—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ | ৫০ টাকা | ৬ টাকা | ৫৬ টাকা |
আবেদন ফরম সাবমিটের পর পাওয়া User ID দিয়ে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১৬২২২-এ TAXDIN User ID লিখে প্রথম এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নির্দেশনা পাওয়ার পর TAXDIN YES PIN Code লিখে দ্বিতীয় এসএমএস পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে। ফি জমা না হওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না। ফরম জমা দেওয়ার পর অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
User ID জানা থাকলে PIN উদ্ধারের জন্য TAXDIN Help User User ID এবং PIN জানা থাকলে User ID উদ্ধারের জন্য TAXDIN Help PIN PIN No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানো যাবে। সঠিক কোডের জন্য Applicant’s Copy-তে দেওয়া নির্দেশনাই অনুসরণ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি জারির তারিখ: ৫ নভেম্বর ২০২৬
- বিজ্ঞপ্তি প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬
- আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
শর্তাবলী ও প্রয়োজনীয় নির্দেশনা
- শুধু দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
- একাধিক পদের লিখিত পরীক্ষা একই সময়ে হতে পারে; তাই একাধিক পদে আবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
- সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া মূল অনাপত্তিপত্র জমা দিতে হবে; অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়।
- MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ বা যাতায়াত ও দৈনিক ভাতা দেওয়া হবে না।
- আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য পাওয়া গেলে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
- পরীক্ষার প্রস্তুতির জন্য পদের নির্ধারিত টাইপিং ও সাঁটলিপির গতি অর্জনে অনুশীলন করার পরামর্শ দেওয়া হয়েছে।
- আবেদন-সংক্রান্ত কারিগরি সমস্যায় alljobs.query@teletalk.com.bd ঠিকানায় যোগাযোগ করা যাবে।
ঠিকানা ও ওয়েবসাইট
প্রধান কার্যালয়: কর অঞ্চল-দিনাজপুর, কাজী টাওয়ার, ঈদগাহ আবাসিক এলাকা, দিনাজপুর।
ফোন: +৮৮০ ২ ৫৮৮৮১৭৪৬১। ই-মেইল: commissioner.dinajpur@nbr.gov.bd। অফিশিয়াল ওয়েবসাইট: taxeszonedinajpur.gov.bd
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত
