ক্রীড়া পরিদপ্তরে ৪৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
২৯ দিন আগে
১ অক্টোবর ২০২৬, সকাল ০৯:২৬
সারাদেশ বিভাগ সারাদেশ পদ ৪৩ টি
শেষ ৩০/১০/২০২৬
আজই শেষ দিন
ফুল টাইম বেতন ৮২৫০-২২৪৯০ টাকা
ক্রীড়া পরিদপ্তর
সংক্ষিপ্ত বিবরণ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে রাজস্ব খাতভুক্ত ৬টি পদে মোট ৪৩ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে
- প্রতিষ্ঠান: ক্রীড়া পরিদপ্তর
- পদ সংখ্যা: ৪৩টি
- আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা ক্রীড়া অফিস) | ৯ | ৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| ক্যাশিয়ার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) | ২ | ৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| ড্রাইভার (গাড়িচালক) (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) | ২ | ৯৩০০-২২৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস) | ২৬ | ৮২৫০-২০০১০ টাকা, গ্রেড-২০ |
| অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) | ৩ | ৮২৫০-২০০১০ টাকা, গ্রেড-২০ |
| গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক) (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) | ১ | ৮২৫০-২০০১০ টাকা, গ্রেড-২০ |
শিক্ষাগত যোগ্যতা
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমান পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- ক্যাশিয়ার: ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- ড্রাইভার: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অফিস সহায়ক পদসমূহ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
- গ্রাউন্ডসম্যান: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস এবং কোনো ক্রীড়া প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ds.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি জারির তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
- আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা
ঠিকানা
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আদমজী কোর্ট এনেক্স-২ (৫ম ও ৮ম তলা), ১১৯-১২০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। অফিসিয়াল ওয়েবসাইট: ds.gov.bd
তথ্যের উৎস:
ds.gov.bd
· মূল বিজ্ঞপ্তি (পিডিএফ)
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত