অপসোনিন ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ ২০২৬
অপসোনিন ফার্মা লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
- প্রতিষ্ঠান: অপসোনিন ফার্মা লিমিটেড
- পদ সংখ্যা: নির্দিষ্ট নয়
- আবেদনের শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: ওয়াক-ইন ইন্টারভিউ
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
পদের বিবরণ
| পদের নাম | বেতন ও সুযোগ-সুবিধা |
|---|---|
| মেডিকেল প্রমোশন অফিসার | আকর্ষণীয় বেতন, বোনাস, টিএ/ডিএ, মোবাইল ভাতা, পারফরম্যান্সভিত্তিক সেলস ইনসেন্টিভ, মোটরসাইকেল ঋণ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি |
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীকে স্বপ্রণোদিত ও পরিশ্রমী হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকা প্রয়োজন।
বয়সসীমা
সর্বোচ্চ ৩৩ বছর।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন নয়; নির্ধারিত সময়ে সরাসরি সাক্ষাৎকার কেন্দ্রে উপস্থিত হতে হবে। সঙ্গে নিতে হবে হাতে লেখা আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ এবং ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যানের চারিত্রিক সনদের ফটোকপি। অভিজ্ঞতার সনদ থাকলে সঙ্গে নিতে হবে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩০টা
- ঢাকা: অপসোনিন বিল্ডিং, ৩০ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০
- ময়মনসিংহ: বাসা ৬০, মাসকান্দা রোড, গোঁসার মোড়, ময়মনসিংহ-২২০০
- সিলেট: বাসা ৬৯, শুভেচ্ছা, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা, সিলেট-৩১০০
- কুমিল্লা: বাসা ২৩২, শহীদ শামসুল হক সড়ক, ঝাউতলা, কুমিল্লা-৩৫০০
- চট্টগ্রাম: বাসা ১৪-১৫, লুসি স্কয়ার, মেহেদীবাগ রোড, মেহেদীবাগ, চট্টগ্রাম-৪০০০
- বরিশাল: বাসা ২১৩–নিউ-২২১, ব্লক-এ, ক্লাব রোড, বরিশাল-৮২০০
- খুলনা: বাসা ২৪৩, হাজী ইসমাইল রোড, শেখপাড়া, খুলনা-৯১০০
- রংপুর: বাসা ০০২৩/০২, আর. কে. রোড, সাতগাড়া, রংপুর-৫৪০০
- রাজশাহী: বাসা ২২৬/২২৭, টিভি সেন্টারের সামনে, কাজীহাটা, রাজশাহী-৬০০০
- বগুড়া: হোল্ডিং ১৩৭৫/১, তেলিপুকুর, হরিগাড়ী, বগুড়া সদর, বগুড়া
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: opsonin-pharma.com
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
- সরাসরি সাক্ষাৎকার: ৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩০টা
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত