পায়রা বন্দর কর্তৃপক্ষের ৫৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষের অস্থায়ী শূন্য পদে ২০টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: পায়রা বন্দর কর্তৃপক্ষ
- পদ সংখ্যা: ৫৮
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: ডাকযোগে বা সরাসরি
- কর্মস্থল: কলাপাড়া, পটুয়াখালী
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| ল্যান্ড সার্ভেয়ার | ২ | ১৮,৫১৪ টাকা |
| ড্রাইভার (হেভী) | ৫ | ১৮,৫১৪ টাকা |
| বোট চালক | ১ | ১৮,৫১৪ টাকা |
| ক্রেন অপারেটর | ১ | ১৮,৫১৪ টাকা |
| কম্পিউটার অপারেটর | ১ | ১৮,৫১৪ টাকা |
| ইলেকট্রিশিয়ান | ২ | ১৮,৫১৪ টাকা |
| টেকনিক্যাল এসিস্ট্যান্ট | ২ | ১৮,৫১৪ টাকা |
| প্লাম্বার | ১ | ১৭,৯৯২ টাকা |
| ড্রাইভার (লাইট) | ১২ | ১৭,৯৯২ টাকা |
| মুরিং গ্যাং | ১০ | ১৭,৬৩০ টাকা |
| গ্রীজার | ১ | ১৭,৬৩০ টাকা |
| সুকানি | ১ | ১৭,১০৮ টাকা |
| বোট এসিস্ট্যান্ট | ১ | ১৭,১০৮ টাকা |
| গার্ডেনার | ২ | ১৭,১০৮ টাকা |
| বাবুর্চি | ৩ | ১৭,১০৮ টাকা |
| ম্যাসেঞ্জার | ৭ | ১৬,৬৭৩ টাকা |
| আয়া | ২ | ১৬,৬৭৩ টাকা |
| লিফটম্যান | ১ | ১৬,৬৭৩ টাকা |
| সহকারী বাবুর্চি | ১ | ১৬,৬৭৩ টাকা |
| পরিচ্ছন্নতা কর্মী | ২ | ১৬,৬৭৩ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
পদভেদে জেএসসি, এসএসসি বা এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ল্যান্ড সার্ভেয়ার পদে সার্ভেয়ারশিপ বা সার্ভে ফাইনাল কোর্সের সনদ প্রয়োজন। সংশ্লিষ্ট পদে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ড্রাইভার পদে সংশ্লিষ্ট যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে কম্পিউটার সনদ, ৩ বছরের অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি প্রয়োজন। ক্রেন অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিকল্প শর্ত রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী-৮৬৫০ ঠিকানায় পৌঁছাতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট: ppa.gov.bd
আবেদন ফি
পদভেদে আবেদন ফি ৫০ টাকা ও ১০০ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত