চাকরি সার্কুলার চাকরি সার্কুলার সঠিক তথ্য, আপনার সফলতা

হোম চাকরি

সিআইডিতে ১৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

২১ দিন আগে ৯ অক্টোবর ২০২৬, ভোর ০২:৩৪
সারাদেশ বিভাগ সারাদেশ পদ ১৮ টি
শেষ ০৮/১১/২০২৬ আবেদনের বাকি ৯ দিন
ফুল টাইম বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা ও ২০,০০০-৪৮,৪০০ টাকা
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
সংক্ষিপ্ত বিবরণ

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৩টি ক্যাটাগরির পদে মোট ১৮ জন জনবল নিয়োগ দেবে। বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে
  • প্রতিষ্ঠান: অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
  • পদ সংখ্যা: ১৮টি
  • আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬, সকাল ৯টা
  • আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা
  • আবেদনের মাধ্যম: অনলাইন

পদের বিবরণ

পদের নামপদ সংখ্যাবেতন/গ্রেড
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৮১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা
গবেষণা সহকারী১১৬তম গ্রেড, ২১,৯০০-৫২,৯০০ টাকা
অফিস সহায়ক৯২০তম গ্রেড, ২০,০০০-৪৮,৪০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা

  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপের গতি থাকতে হবে।
  • গবেষণা সহকারী: স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা

১ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

অনলাইনে আবেদন করতে cid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত পদ নির্বাচন করতে হবে। এরপর আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ, ছবি ও স্বাক্ষর আপলোড করে ফরম জমা দিতে হবে। জমা দেওয়ার পর Applicant’s Copy সংরক্ষণ করতে হবে।

আবেদন ফরম জমা দেওয়ার পর User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ১৬২২২ নম্বরে SMS-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি

টেলিটকের সার্ভিস চার্জসহ পদভেদে আবেদন ফি ১১২ টাকা ও ৫৬ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬
  • আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬, সকাল ৯টা
  • আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা
তথ্যের উৎস: cid.gov.bd

চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত

শেয়ার করুন:

সম্পর্কিত পোস্টএকই ক্যাটাগরির আরও

সব দেখুন