সিভিল সার্জন কার্যালয় নরসিংদীতে ১১৯ পদে নিয়োগ ২০২৬
সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী ও এর অধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ৮টি ক্যাটাগরিতে মোট ১১৯ জনবল নিয়োগ দেওয়া হবে। নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী
- পদ সংখ্যা: ১১৯
- আবেদনের শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন/গ্রেড |
|---|---|---|
| কম্পিউটার অপারেটর | ৩ | ১১,০০০-২৬,৫৯০ টাকা, গ্রেড-১৩ |
| পরিসংখ্যানবিদ | ৪ | ১০,২০০-২৪,৬৮০ টাকা, গ্রেড-১৪ |
| কোল্ড চেইন টেকনিশিয়ান | ১ | ৯,৭০০-২৩,৪৯০ টাকা, গ্রেড-১৫ |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৪ | ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| স্টোর কিপার | ৫ | ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| স্বাস্থ্য সহকারী | ৯৭ | ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| ড্রাইভার | ৪ | ৯,৩০০-২২,৪৯০ টাকা, গ্রেড-১৬ |
| ল্যাব এটেনডেন্ট | ১ | ৮,৫০০-২০,৫৭০ টাকা, গ্রেড-১৯ |
শিক্ষাগত যোগ্যতা
- কম্পিউটার অপারেটর: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।
- পরিসংখ্যানবিদ: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
- কোল্ড চেইন টেকনিশিয়ান: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল)।
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: উচ্চ মাধ্যমিক বা সমমান। কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপিং গতি।
- স্টোর কিপার: উচ্চ মাধ্যমিক বা সমমান। সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে।
- স্বাস্থ্য সহকারী: উচ্চ মাধ্যমিক বা সমমান। সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ড্রাইভার: অষ্টম শ্রেণি পাস এবং বৈধ হালকা গাড়ি চালনার লাইসেন্স। অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ল্যাব এটেনডেন্ট: এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম
নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের অনলাইনে আবেদন করতে হবে। স্বাস্থ্য সহকারী পদের জন্য সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত প্রযোজ্য। আবেদন করতে csnarsingdi.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করুন।
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: cs.narsingdi.gov.bd
ঠিকানা: সিভিল সার্জন অফিস, বিলাসদী, নরসিংদী-১৬০০।
আবেদন ফি
পদভেদে আবেদন ফি ১১২ টাকা অথবা ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত