ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে সহকারী সমন্বয়কারী–প্রোগ্রাম পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
- প্রতিষ্ঠান: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
- পদ সংখ্যা: ১
- কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা; প্রয়োজনে ঢাকার বাইরে মাঠপর্যায়ে কাজের পরিদর্শন
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদের বিবরণ
| পদের নাম | পদ সংখ্যা | বেতন |
|---|---|---|
| সহকারী সমন্বয়কারী–প্রোগ্রাম (পরিবেশ ও ক্লাইমেট ফাইন্যান্স) | ১ | মাসিক মোট ১,০৭,৫৯০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা
পরিবেশ, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ভূগোল ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন, গভর্নেন্স ও পাবলিক পলিসি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, আইন, পরিসংখ্যান বা সামাজিক বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ২.৫০-এর কম থাকা যাবে না। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
প্রজেক্ট বাস্তবায়ন, বিশেষ করে প্রোগ্রাম, আউটরিচ ও যোগাযোগ কার্যক্রমে খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত ৪ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন। সুশাসন, দুর্নীতিবিরোধী কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অ্যাডভোকেসি ও প্রোগ্রাম বাস্তবায়নের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি, রিসোর্স মবিলাইজেশন, নেতৃত্ব ও দলগতভাবে কাজের সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী।
আবেদনের নিয়ম
নির্ধারিত অনলাইন ক্যারিয়ার পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট পদ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ দেওয়ার পাশাপাশি ছবি ও হালনাগাদ জীবনবৃত্তান্ত আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন করতে career.ti-bangladesh.org ঠিকানায় প্রবেশ করুন।
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: ti-bangladesh.org
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
ঠিকানা
মাইডাস সেন্টার (লেভেল ৪ ও ৫), বাড়ি-৫, রোড-১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯।
চাকরি সার্কুলার কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। আবেদনের আগে মূল বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইট মিলিয়ে নিন। বিস্তারিত
